
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে চাঁদপুর জেলার বিভিন্ন আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের ঘরে সমূহ পরিদর্শন করা হয়েছে।
গতকাল ১৩ অক্টোবর চাঁদপুর জেলার সদর উপজেলার ঘোড়ামারা এবং রামদাসদি আশ্রয়ণ প্রকল্পের ঘরসমূহ পরিদর্শন করেছেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান।
এ সময় চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাম্মৎ রাশেদা আক্তার, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত ও সহকারী কমিশনার (ভূমি) মো. হেদায়েত উল্যাহ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে জেলা প্রশাসক কামরুল হাসান উপকারভোগীদের ঘরে ঘরে যেয়ে তাদের খোঁজখবর নেন এবং তাদের সমস্যার কথা জানতে চান। রামদাসদী আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে সদ্য ঘরপ্রাপ্ত অসহায় উপকারভোগীরা জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।



