
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে ভারতের সহকারি হাই কমিশনার ডা. রাজিব রঞ্জন কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
গতকাল ১৩ অক্টোবর (শুক্রবার) চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ে ভারতের সহকারি হাই কমিশনার ডা. রাজিব রঞ্জন কে ফুলেল শুভেচ্ছা ও সম্মান্ননা স্মারক প্রদান করেন চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম।
এ সময় চাঁদপুরেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) রাশেদুল হক চৌধুরী, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর মার্কেল) মোঃ ইয়াসির আরাফাত, সহকারি পুলিশ সুপার (রিভার) শ্রীমা চাকমা সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।



