চাঁদপুর ডিবি পুলিশেন অভিযানে ২ কেজি ৫শ গ্রাম গাঁজাসহ আটক-১

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম এর দিক নির্দেশনায় ডিবি’র অফিসার ইনচার্জ এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) ওয়ালি উল্যাহ এর নেতৃত্বে ডিবির মাদক অভিযান পরিচালনা করে ২ কেজি ৫শ গ্রাম গাঁজাসহ ১মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে।

১২অক্টেবর গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর মডেল থানাধীন হরিণা ফেরিঘাট পাকা রাস্তার উপর থেকে ১ মাদক ব্যবসায়ীকে আটক করে ডিবি পুলিশ।

গ্রেফতারকৃত আসামীর কাছ থেকে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৫০হাজার টাকা। গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ আবু জাফর (৫০)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী জানায় উদ্ধারকৃত গাঁজা স্বল্প মূল্যে ফেনী সীমান্তবর্তী এলাকা হতে ক্রয় করে অধিক মূল্যে বিক্রয়ের উদ্দেশ্যে গোপালগঞ্জ নিয়া যাইতেছিল। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানার মামলা নং-২৬ , তারিখ-১৩/১০/২০২৩ খ্রিঃ ধারা- ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১)এর সারনির ১৯(ক) রুজু করা হয়।

সম্পর্কিত খবর