চাঁদপুরে আন্তর্জাতিক নাট্যোৎসবের ৩য় দিনে মঞ্চস্থ নাটক ভদ্দরনোক

স্টাফ রিপোর্টারঃ চাঁদপুরের ঐতিহ্যবাহী নাট্য সংগঠন বর্ণচোরা নাট্যগোষ্ঠীর ৫০বছর পথ চলার আনন্দে ১১দিনব্যাপী আন্তর্জাতিক নাট্যোৎসবের ৩য় দিন চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হয়েছে নারায়ণগঞ্জ সংশপ্তক নাট্য দলের নাটক ” ভদ্দরনোক”। নির্দেশনায় সানাউল্লাহ হক ।

নাটকের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ব্যাংক চাঁদপুর শাখার সহকারি মহাব্যবস্থাপক আরশাদ খান। উৎসব উদযাপন পরিষদের প্রধান সমন্বয়কারী নাট্যাভিনেতা আনোয়ার হোসেন জীবনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের বিজয় মেলার মহাসচিব হারুন আল রশীদ।

সম্পর্কিত খবর