
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে চাঁদপুর জেলায় নিত্য প্রয়োজনীয় পণ্যর মূল্য স্বাভাবিক রাখার লক্ষ্যে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১২অক্টোবর (বৃহস্পতিবার) চাঁদপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক বক্তব্যে বলেন প্রতিটি উপজেলায় এই বিষয়ে সভা পরিচালনা করে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে পদক্ষেপ নিতে হবে।
চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম পিপিএম।
এসময় সভায় উপস্থিত ছিলেন চাঁদপুর এনএসআই উপ-পরিচালক শেখ আরমান আহমেদ, হাজীগঞ্জ ও ফরিদগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার, চাঁদপুর সদর।উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো: হেদায়েত উল্ল্যাহসহ সকল থানার এসিল্যান্ডগণ, সকল থানার অফিসার ইনচার্জগণ ও জেলা বাজার মনিটরিং কমিটির সদস্যবৃন্দ।
সভায় উপস্থিত সদস্যগণের সর্বসম্মতিক্রমে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত সমূহের ভিতরে রয়েছে মাইকিং ও বিভিন্নভাবে প্রচারণার মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য পরিস্থিতি স্থিতিশীল রাখতে হবে, পাইকারি ব্যবসায়ীগণ সরকারি উৎপাদক ও এলসিধারী ব্যবসায়ীদের কাছ থেকে পণ্য ক্রয়ের মাধ্যমে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে হবে ইত্যাদি।



