
স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদরের বাগাদী আহমদিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার আলিম ১ম বর্ষ, ফাজিল ১ম বর্ষ ও আলিম ২য় বর্ষের নবীব বরণ ও ছবক অনুষ্ঠান বৃহস্পতিবার (১২ অক্টোবর) সাকাল ১০ টায় মাদ্রাসার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও দোয়াগীর হিসেবে উপস্থিত ছিলেন, বাগাদী দরবারের পীর আলহাজ্ব মাওলানা এ কে এম নেয়ামত উল্যাহ খান।
মাদ্রাসার অধ্যক্ষ আবু আব্দুল্লাহ মুহাম্মদ খানের সভাপতিত্বে ও আরবী প্রভাষক মাওলানা আ.ন.ম ফখরুল ইসলাম’র পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার নবাগত উপাধ্যক্ষ মাওলানা আব্দুল মান্নান, সহকারী অধ্যাপক পীরজাদা মাও. মুহাম্মদ মাহফুজ উল্যাহ খান ইউসুফী, সহকারী অধ্যাপক অ্যাড. ছারোয়ারুল ইসলাম, প্রভাষক (ইংরোজী) হুমায়ুন কবির, মাওলানা মোজ্জাম্মেল হোসাইন, সহকারী শিক্ষক ক্বারী মো. মজিবুর রহমান।
এসময় নবাগত উপাধ্যক্ষ মাওলানা আব্দুল মান্নান, প্রভাষক (বাংলা) লাইজু বেগম, সহকারী শিক্ষক মাওলানা আবুল হোসাইন, ইবতেদায়ী প্রধান মাওলানা সাইফুল ইসলাম, অফিস সহকারী আহমাদুল্লাহকে ফুল দিয়ে বরণ করে নেন মাদরাসার সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা এ কে এম নেয়ামত উল্যাহ খান।
শুরুতেই কোরআন তেলাওয়াত করেন হাফেজ কাউছার হোসাইন, নাতে রাসূল (সা.) পরিবেশন করেন মো. জহিরুল ইসলাম। মিলাদ পরিচালনা করেন পীরজাদা মাও. মুহাম্মদ মাহফুজ উল্যাহ খান ইউসুফী। শেষে দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।



