
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলা পুলিশের সপ্তাহব্যাপী পদমর্যাদাভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার চাঁদপুর পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে সপ্তাহব্যাপী বাংলাদেশ পুলিশের সকল সদস্যের পদমর্যাদাভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচির ১৪ তম ব্যাচের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়।
প্রধান অতিথি’র বক্তব্যে তিনি বলেন, পুলিশ সদস্যদের কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বছরব্যাপী পদমর্যাদাভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি কার্যক্রম অব্যাহত থাকবে। সঠিক প্রশিক্ষণের মধ্যে দিয়ে পেশাগত দক্ষতা, যোগ্যতা, অভিজ্ঞতা ও সামর্থ্য বিকাশ ঘটে। আধুনিক ও উন্নত দেশের উপযোগী পুলিশ বাহিনী গড়ে তোলার ক্ষেত্রে এই প্রশিক্ষণ মাইলফলক হিসেবে সংযোজিত হবে।
পরে প্রশিক্ষণে ১ম, ২য়, ৩য় স্থান অধিকারকারী পুলিশ সদস্যদের মাঝে শুভেচ্ছা স্মারক প্রদান করেন প্রধান অতিথি চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়।
এসময় চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাশেদুল হক চৌধুরী,অতিরিক্ত পুলিশ সুপার (রিভার) শ্রীমা চাকমাসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।



