
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১২নং চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদের ইউপি সচিব মোঃ ইমাম হোসেন (৫৩)উপর হামলার ঘটনা ঘটেছে ।উক্ত ইউপি চেয়ারম্যান মোঃ শাহাজাহান মাষ্টারের নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটে ।
এই সন্ত্রাসী কায়দায় হামলার ঘটনায় হামলায় আহত ইউপি সচিব মোঃ ইমাম হোসেন বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। যার এসডিআর নং-১৪৬৯, তারিখ: ৮অক্টোবর ২০২৩খ্রিস্টাব্দ।
৮অক্টোবর চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১২নং চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদের ইউপি সচিব মোঃ ইমাম হোসেন বাদী হয়ে ১। ইউপি চেয়ারম্যান মোঃ শাহাজাহান মাষ্টার (৫০), পিতা- মৃত আঃ মতিন, ২। মোঃ এমরান হোসেন মিশর (২৮), পিতা- মোঃ আঃ ওয়াহাব রাজা, উভয় সাং- লড়াইরচর (রাজাগ বাড়ী), থানা-ফরিদগঞ্জ, জেলা- চাঁদপুর সহ অজ্ঞাতনামা আরো ১০/১২ জন আসামী করে এ অভিযোগ দায়ের করেন।।
এতে প্রত্যক্ষদর্শী স্বাক্ষী করা হয় ১। মোঃ মশিউর রহমান জুয়েল (৩৪), পিতা- মোঃ আঃ ওয়াব পাটওয়ারী (জখমি), সাং- কাছিয়াড়া ২। মোঃ মজিবুর রহমান সেকু (৫০), পিতা-মৃত হাজী শওকত আলী, ৩। মোঃ সফিকুর রহমান (৬৫), পিতা-মৃত মৌলবী মোঃ মাসুম, উভয় সাং-বিশকাটালী, ৪। মোঃ জাহাঙ্গীর হোসেন (২৮), পিতা- মৃত রুহুল আমিন, সাং- ছোট লক্ষ্মীপুর, ৫। মোঃ বেলায়েত হোসেন (৩২), পিতা- অজ্ঞাত, সাং- বিশকাটালী, ৬। মোঃ দেলোয়ার হোসেন (৫০), পিতা- মৃত সিরাজুল ইসলাম, সাং- বিশকাটালী, সর্ব থানা- ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুর।
গত ৮অক্টোব বিকাল অনুমান সাড়ে ৩টায় ফরিদগঞ্জ থানাধীন বিশকাটালী নামক স্থানে ইউনিয়ন পরিষদের সামনে রাস্তার উপর এ এঘটনা ঘটে।
এদিকে গতকাল ১২নং চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদের ইউপি সচিব মোঃ ইমাম হোসেনের উপর হামলার ঘটনায় বিচারের দাবী জানিয়ে চাঁদপুর জেলা প্রশাসক মহোদয়ের সাথে সাক্ষাত করে চাঁদপুর জেলা ইউপি সচিব সমিতির সভাপতি সুলতান মাহমুদ ও সেক্রেটারী এম এ কুদুস রোকনসহ সমিতির নেতৃবৃন্দ । এ সময় জেলা প্রশাসক এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন ।
জানা গেছে,অভিযোগে উল্লেখ করা হয় আমি ১২নং চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদের ইউপি সচিব হিসাবে নিয়োজিত। আমি দীর্ঘ প্রায় ৫ বৎসর ধরে উক্ত প্রতিষ্ঠানে কর্মরত রয়েছি। আমার কর্মজীবনে বর্তমান চেয়ারম্যান ১নং বিবাদীর কাজের অনিয়মের বিষয়ে তাহাকে অবগত করে সমাধানের কথা বললে ১নং বিবাদী সহ অপরাপর বিবাদীগনের মাধ্যমে আমাকে প্রতিনিয়ত বিভিন্ন হুমকি ধামকি প্রদান করে। আমাকে প্রায় অকথ্য ভাষায় গালি গালাজ করে। বিভিন্ন সন্ত্রাসী কায়দায় হুমকি ধামকির প্রদান করে।
বিবাদীগনের অত্যাচারে আমার পক্ষে পরিষদে কাজ করা বর্তমানে খুবই কষ্টকর হয়ে পড়ছে। তারই ধারাবাহিকতায় ২ ও ৩নং সাক্ষীর উপস্থিতিতে আমাকে ১নং বিবাদী তাহার কক্ষে ডেকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমি তাদের কথার প্রতিবাদ করলে বিবাদীগণ আমাকে এলোপাথারী কিল, ঘুষি, লাথি মারিয়া আমার শরীরের বিভিন্ন স্থানে নিলাফুলা জখম করে। ১নং বিবাদী আমার মুখে, গালে, কানে চর থাপ্পর মেরে নিলাফুলা জখম করে।
এতে আরো উল্লেখ করা হয় একপর্যায়ে ১নং বিবাদী জোর পূর্বক আমাকে একটি রুমে আটক করে রাখে। পরে আমি ১নং সাক্ষীকে বর্নিত বিষয়ে অবগত করলে ১নং সাক্ষী সাথে সাথে ঘটনার স্থানে এসে আমাকে উদ্ধার করার চেষ্টা করলে সকল বিবাদীগন আমাকে ও ১নং সাক্ষীকে এলোপাথারি কাঠ, বাঁশ সহ ইত্যাদি দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে মারধর করে জখম করে।
১নং বিবাদী ১নং সাক্ষীর বুকে, পিঠে, ঘাড়ে আঘাত করে জখম করে। ২নং বিবাদী ১নং সাক্ষীর হাতে ও পায়ে বারি মেরে রক্তাক্ত জখম করে। বিবাদীগন আমাকেও মারধর করে জখম করে। বিবাদীগনের আঘাতে আমি ও ১নং সাক্ষী ডাকচিৎকার দিলে অপরাপর সাক্ষীগন সহ আসপাশের লোকজন এগিয়ে এসে ঘটনা দেখে এবং আমাদেরকে রক্তাক্ত ও নিলাফুলা জখমি অবস্থায় উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া চিকিৎসা করায়। বিবাদীগন আমাদেরকে প্রকাশ্যে হুমকি দিয়া বলে যদি উক্ত বিষয়ে বেশি বাড়াবাড়ি করি বা কোন মামলা করি তাহলে আমাদেরকে খুন করিয়া লাশ গুম করে ফেলবে। আমার নামে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠাবে। আমাকে উক্ত ইউনিয়নে চাকুরি করতে দিবে না।



