
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম এর দিক নির্দেশনায় জেলা ডিবির অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মাজহারুল হক এর নেতৃত্বে মাদক অভিযান পরিচালনা করে ২শ পিস ইয়াবাসহ ২মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
১০অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানাধীন ১২নং আশ্রাফপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চাঙ্গিনী সাকিনস্থ তুলাতলী বাজারের ভাই ভাই হোটেল এন্ড রেষ্টুরেন্ট এর ভিতর থেকে ২মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী নাম ১। মুরাদ হোসেন (২৫), ২। মাসুদ আলম (৩২)। এ সময় তাদের কাছ থেকে ২শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা জানায় উদ্ধারকৃত ইয়াবা স্বল্প মূল্যে ক্রয় করিয়া অধিক মূল্যে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার কথা স্বীকার করে।
পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল হইতে ধৃত আসামী মুরাদ হোসেন এর দেহ তল্লাশী করে ১শ পিস গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেট এবং আরেক আসামী মাসুদ আলম এর দেহ তল্লাশী করে ১শ পিস গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেটসহ সর্বমোট ২০০শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৬০হাজার টাকা।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কচুয়া থানায় ২০১৮ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারনির ১০(ক)ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। চাঁদপুর জেলাকে মাদক মুক্ত করার লক্ষে মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।



