চাঁদপুর ভোক্তা অফিসের অভিযানে ২প্রতিষ্ঠানকে ৭হাজার টাকা জরিমানা

চাঁদপুর খবর রির্পোট: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে।

গতকাল ৯অক্টোবর (সোমবার) মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজারে বাজার তদারকি অভিযান পরিচালনা করেন চাঁদপুর ভোক্তা সংরক্ষন অধিদপ্তরের সহকারি পরিচালক নুর হোসেন।

অভিযানে নির্ধারিত মূল্যের চেয়ে সেবা মূল্য বেশি নেয়ায় এবং মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট পাওয়ায় বারিয়া ডায়াগনস্টিক সেন্টারকে ৩হাজার টাকাকা এবং মেডিফাস্ট ডায়াগনস্টিক সেন্টারকে ৪হাজার টাকা জরিমানা করা হয়। সর্বমোট ২ টি প্রতিষ্ঠানকে ৭হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় অভিযানে মতলব উত্তর থানা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করেন।

সম্পর্কিত খবর