
মো: রানা সরকার: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের নির্বাচনী পরীক্ষার হল পরিদর্শন করা হয়েছে।
গতকাল ৯অক্টোবর (সোমবার) বিদ্যালয়ের নির্বাচনী পরীক্ষার হল পরিদর্শন করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী। নির্বাচনী পরীক্ষার হল পরিদর্শনকালে তিনি সন্তোষ প্রকাশ করেন ।
এসময় বিদ্যালয় প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার মিসেস ফিরোজা বেগম সহ অন্যান্যরা শিক্ষকবৃন্দগণ উপস্থিত ছিলেন।



