শাহরাস্তিতে মোবাইল দোকানে হামলা ও লুটপাটের অভিযোগ

স্টাফ রিপোর্টার : শাহরাস্তিতে মোবাইল দোকানে হামলা করে দোকানিকে মারধর ও লুটপাটের অভিযোগে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

উপজেলার সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের লোটরা বাজারে এ ঘটনা ঘটেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, শিমুলিয়া গ্রামের আলম বাড়ির জাকির হোসেনের পূত্র মোঃ রাশেদ খানের (৩৫) সাথে শিমুলিয়া পাটোয়ারী বাড়ির ইব্রাহীমের কন্যা ও পূত্রদের পূর্ব থেকে বিরোধ চলমান। গত ৩ অক্টোবর মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টার দিকে ইব্রাহীমের কন্যা সালমা (২০) রাশেদের দোকানে গিয়ে তার স্ত্রীর সাথে ঝগড়া হয়েছে মর্মে নালিশ দেয়। ওই সময় উভয়ের তর্ক বিতর্কের এক পর্যায়ে সালমা, তার ভাই ফয়সাল ও পিতা ইব্রাহীম রাশেদের সাথে উশৃংখল আচরনসহ গালমন্দ করে। রাশেদ এসব আচরণের ভিডিও মুঠোফোনে ধারণ করতে গেলে ফয়সাল থাবা মেরে তার মোবাইল নিয়ে যায় এবং দোকানের গ্লাস ভাংচুর করে। ওইসময় তারা রাশেদকে মারধর করে দোকান থেকে ৫টি স্মার্ট ফোন ও একটি সাধারণ ফোন এবং ক্যাশ বাক্স থেকে ৪৩ হাজার ৫ শ টাকা লুট করে নিয়ে যায়।

এ বিষয়ে হামলার শিকার রাশেদ জানান, ঘটনার সাত দিন পূর্বে ইব্রাহীম আমার দোকানে এসে প্রকাশ্যে আমাকে প্রাণ নাশের হুমকি দিয়ে গেছে।

ঘটনার বিষয়ে বক্তব্য জানতে শিমুলিয়া পাটোয়ারী বাড়িতে গেলে ইব্রাহীম ও অন্য অভিযুক্তদের পাওয়া যায়নি।

সম্পর্কিত খবর