
স্টাফ রিপোর্টার : “শব্দদূষন নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক” এর আওতায় শিক্ষার্থীদের জন্য সচেতনামূলক প্রশিক্ষণ কর্মসূচি চাঁদপুর সরকারি কলেজে অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ আয়োজনে এবং চাঁদপুর সরকারি কলেজের সহযোগিতায় গতকাল সোমবার সকাল ১১টায় কলেজের সেমিনার কক্ষে প্রশিক্ষণ কর্মসূচির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আজ দেশময় সামাজিক অবক্ষয় সমাজে মাধাচারা দিয়েছে। আমাদের সমাজ ব্যবস্থা পিতৃতান্ত্রিক। তাই সমাজে ছেলেদের দোষ ত্রুটি তোমন ভাবে দেখা হয় না। ছেলেরা দেশের বাইরে কাজ করতে গিয়ে কি করে তা সেভাবে না দেখে তার বউ দেশে কার সাথে কথা বলে সেদিকে বেশী নজর। সরকারের ভিশন ২০৪১ বাস্তবায়ন করতে
হলে বর্তমান প্রজন্মকে সুন্দরভাবে গড়ে উঠতে হবে। তোমাদের দিকে জাতি তাকিয়ে আছে।
ইন্টার ভালভাবে উত্তোরন না হলে, তোমাদের সামনে বিরাট অনিশ্চিত ভবিষ্যৎ। তোমরা সকলে যদি এখন থেকে ভবিষ্যতে কি হবে তা নির্ধারণ না কর তাহলে তোমরা এগিয়ে যেতে পারবে। শুধু সার্টিফিকেট অর্জন করলেই হবে না, সঠিকভাবে অধ্যায়ন করতে হবে। একটি উদাহরন দিলে তোমরা বুঝবে। জেলা প্রশাসক কার্যালয়ে বিভিন্ন পদে লোক নিয়োগ হবে। তাতে একজন মাস্টার্স পাশ ছাত্র ক্লিনার পদে চাকুরীর আবেদন করেছে, সেনাকি জীব বিজ্ঞানে মাস্টার্স করা কিন্তু সে ইংরেজীতে বাইওলজি বানান লিখতে পারেনি।
চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ এস এম মোসা, সিভিল সার্জন ডা. মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াছিন আরাফাত, চাঁদপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ খলিলুর রহমান।
প্রবন্ধ উপস্থাপনপূর্বক বক্তব্য রাখেন চাঁদপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান।
বক্তারা বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে ৩০টি কঠিন রোগের কারন শব্ত দূষণ। শব্দ দূষনের কারনে শিশু, বৃদ্ধ ও গর্ভবতী মায়েরা সবচেয়ে বেশী ঝুকিতে থাকে। শব্দ দূষণ নিয়ন্ত্রণ করতে হলে প্রথমে আমাদের এ বিষয়ে নাগিরিক সমাজকে সচেতন হতে হবে। শব্দ দূষণ নিয়ন্ত্রণে সরকারের কঠিন আইন রয়েছে, তবে তা এখানো সেভাবে প্রয়োগ করা হচ্ছে না।
সড়কে চলাচলরত যাবাজনকে অতিরিক্ত হর্ন বাজানো যাবে না। প্রথম অবরাধের জন্য এক মারসর কারদন্ড ও ৫ হাজার অর্থ দন্ড ও পরবর্তীতে আবার আইন ভঙ্গ করলে ৬ মাসের জেলা ও ১০ হাজার টাকা অর্থদন্ডের বিধান রয়েছে। শিক্ষার্থীরা হেড ফোন ব্যবহার কর, তাতে করে তোমাদের শ্রবন শক্তি ধীরে ধীরে ক্ষয় হবে।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ হান্নান ও ইন্সপেক্টর শর্মিতা আহমেদ লিয়ার যৌথ পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন লোতাওয়াত করেন দ্বাদশ শ্রেণির মোঃ জহির আলম ও পবিত্র গীতা পাঠ করেন দিব্য চক্রবর্তী ।



