
চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর জেলা পরিষদের হাজীগঞ্জে তিনতলা ভবনের প্রধান ফটকের কিছু অংশ দুই সপ্তাহ পূর্বে দূর্বৃত্তদের দখলে নেয়ার পাঁয়তারা চলছে। সরজমিনে গিয়ে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
এই বিষয়ে ফেসবুক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে গুঞ্জন শুরু হলে জেলা পরিষদে অভিযোগ দেয়া হয়। অভিযোগের সত্যতা পেয়ে নির্মাণ কাজ বন্ধ রাখা হয়।
এই বিষয়ে জানতে চাইলে জেলা পরিষদের মহিলা সদস্য ফেরদৌসী আক্তার জানান, আমরা অভিযোগ পেয়ে নির্মাণ কাজ বন্ধ রেখেছি। দু-একদিনের মধ্যেই নির্মিত অংশটি ভেঙে ফেলা হবে।
এদিকে জেলা পরিষদের হাজীগঞ্জে নির্মানাধীণ ভবনের কাজ বিলম্ব হওয়ায় এবং প্রধান ফটকের সামনে দখলের পাঁয়তারা করায় ভবনে বিনিয়োগকারীদের মাথায় হাত ওঠেছে। তারা ভবনের প্রাপ্য পজিশন নিয়ে শংকা রয়েছে বলে জানায়।



