হাইমচরে ভিসা দেওয়ার নামে প্রতারণার শিকার কুমিল্লার পারভেজ

হাইমচর প্রতিনিধিঃ চাঁদপুর জেলা হাইমচর উপজেলার ৬ নং চরভৈরবী ইউনিয়নের শহর আলী মোড়ে মুনছুর আহমেদ চকিদারের তিন ছেলে সৌদি প্রবাসী ভিসা দিবে বলে বিভিন্ন লোকজনের কাছ থেকে টাকার লেনদেন করে থাকেন।

মুনছুর আহমেদ চকিদার ছেলেরা প্রবাসে থেকে ঢাকায় একটি ভিসা এজেন্সির চুক্তি করে তাদের ছোট আবদুল সামাদ ওরপে ইমন তার পিতা নামে হায়দারগঞ্জ ইসলামি ব্যাংকের মাধ্যমে ধোকা দিয়ে টাকা জমা নেয়। তাদের খপ্পরে পড়ে কুমিল্লা দেবিদারে পারভেজ নিঃশেষ হয়ে পড়েছে।

পারভেজকে তাদের ফাঁদে ফেলেন ইমন ও তার ভাইদের সিদ্ধান্তে মুনছুর আহমেদ চকিদার নামে( ২০৫০৭৯৬০২০০১০৬৩০১) এ হিসাব নাম্বারে ২৪ অক্টোবর ২০২২ সালে সবুজের মারফত ৫০০০০ টাকা, মাসুদ রানা মারফত ৫০০০০ টাকা, সাব্বির হোসেন মারফতে ৫০০০০ টাকা, ১৩ নভেম্বর ২০২২ সালে নুর আলমের মারফত ৫০০০০ টাকা, মিনহাজ মারফত ২৪ অক্টোবর ৫০০০০ টাকা, ১১ নভেম্বর রহিমের মারফত ৫০০০০ টাকা ও ৪৯৯৫০ টাকা ব্যাংকের মাধ্যমে নেয়।

ভিসা দেওয়ার নাম করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া অভিযোগ উঠেছে চাঁদপুর জেলা হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়নের মুনছুর আহমেদ চকিদার ও তার সৌদি আরব প্রবাসী সন্তানদের বিরুদ্ধে। হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়নের শহর আলী মোড়ে মুনছুর আহমেদ চকিদারের তিন ছেলে সৌদি আরবে চাকরি করেন। প্রবাসে থেকে বিভিন্ন লোকজন কে ভিসা দিবে বলে পাসপোর্ট জমা নিয়ে টাকা নিতে শুরু করে।

তারই একটা অভিযোগ পাওয়া যায় কুমিল্লা জেলার দেবিদার উপজেলার মোঃ পারভেজ সরকারের মাধ্যমে প্রায় ১২ জন কে বিদেশে নেওয়া নাম করে পাসপোর্ট জমা নিয়ে লক্ষাধিক টাকা মুনছুর আহমেদ চকিদার একাউন্টে মাধ্যমে হাতিয়ে নেয়। তিন ছেলে সৌদি আরবে থেকে পার্টির সাথে চুক্তি করে তাদের ছোট ভাই আবদুল সামাদ ওরপে ইমন টাকা লেনদেন করেন। পারভেজের টাকা চাইলে ইমন ও তার পরিবার টাকা দিতে নারাজ।

বিষয়টি নিয়ে পারভেজ এলাকায় লোকজন কে জাননোর পর থেকে ঘটনার মুলহোতা ইমন লাপাত্তা হয়ে আছেন। এ ব্যাপারে মুনছুর আহমেদ চকিদার বলেন, আমার ছেলেরা কোন ভিসার কাজ করে না। তারা পরের ভিসা দিয়ে বিদেশে গেছে। টাকার ব্যাপারে আমি কিছুই জানি না সব আমার ছোট ছেলে জানে।

তিনি আরও বলেন আমার ইসলামী ব্যাংকে একাউন্ট নেই। তারা টাকা পাইলে আসোক। মুনছুর ও তার পরিবার টাকার কথা কোন মতে শিকার যায়নি। তবে কুমিল্লার প্রতারণা শিকার হয়েছে বলে জানান। তিনি আরো বলেন তারা এ সকল লোকজনের কাছে টিকা সনদ, মেডিকেল করা বাবদ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। আমি আমার টাকা উদ্ধার প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

সম্পর্কিত খবর