
স্টাফ রির্পোটার : চাঁদপুর সিটি কলজের ২০২৩-২৪ অর্থবছরের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে ।
৯ অক্টোবর সোমবার সকালে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী।
এসময় তিনি বলেন,জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা একটি মানবিক সমাজ গড়ে তোলতে চাই।যেখানে কোন ভেদাভেদ থাকবে না।বঙ্গবন্ধু বলেছিলেন তোমাদের কলম হোক শোষিতের পক্ষে ন্যায়ের পক্ষে। তোমাদের সেই আদর্শ নিয়ে তোমাদের এগিয়ে যেতে হবে। জননেত্রী শেখ হাসিনা যে স্মার্ট বাংলাদেশের কথা বলেছেন।সেই স্মার্ট বাংলাদেশ কিন্তু তরুণ প্রজন্মের হাত ধরেই এগিয়ে যাবে।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী নিজে এই কলেজ ও ফরক্কাবাদ কলেজ এমপিও ভূক্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কার্যক্রম দেখে সন্তুষ্ট হয়েছেন।আগামী দিনে এই প্রতিষ্ঠান কে একটি মডেল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলবো।মনেরাখবা শুধু শিক্ষিত হলে হবে না।আর্দশিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। আজকে পৃথিবীতে মেধার প্রতিযোগীতা চলছে এই প্রতিযোগীতায় তোমাদের টিকে থাকতে হবে । তোমাদের মাঝ থেকেই আগামীর নেতৃত্ব গড়ে উঠবে। কাজেই তোমারা নিজেদের সেভাবে গড়ে তোলতে হবে।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন, সাবেক নির্বাচন কমিশনার শাহ নেওয়াজ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল।
কলেজের অধ্যক্ষ মোঃ সহিদুল ইসলামের সভাপতিত্বে ও আজীবন দাতা সদস্য অ্যাড. আতাউর রহমান পাটওয়ারীর পরিচালনায় বক্তব্য রাখেন, কলেজের প্রভাষক শরীফ হোসেন, সামছুল আলম, হাবিব শেখ। এসময় কলেজের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের একে একে ফুল দিয়ে বরণ করে নেন অতিথি বৃন্দ।



