চাঁদপুর সরকারি মহিলা কলেজের ল্যাব সহকারি ফাতেমা আক্তার বরখাস্ত

চাঁদপুর খবর রির্পোট : চাঁদপুর সরকারি মহিলা কলেজের মাস্টার রোলের কর্মচারী ল্যাব সহকারী ফাতেমা আক্তার শিল্পী কর্তৃক বাবাকে মারধরের ঘটনায় কলেজের শিক্ষক হিসেব উপস্থাপন করায় প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে চাঁদপুর সরকারি মহিলা কলেজ প্রশাসন।

গতকাল ৮অক্টোবর (রবিবার) চাঁদপুর সরকার মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মাসুদুর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। কলেজ প্রশাসন তাকে সাময়িক বরখাস্ত করেছে।

এতে উল্লেখ করা হয় সম্প্রতি চাঁদপুর সরকারি মাহিলা কলেজের ল্যাব সহকারী ফাতেমা আক্তার শিল্পী কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা যায় ফাতেমা আক্তার শিল্পীকে অনেকেই অত্র কলেজের শিক্ষক হিসেবে উপস্থাপন করেছেন। মূলত সে মাস্টার রোলের একজন কর্মচারী এবং ল্যাব এসিসটেন্ট পদে কর্মরত।
সে কলেজের শিক্ষা সংক্রান্ত কোন কাজের সাথে সম্পৃক্ত নয়। ভিডিওটিতে প্রচারিত ঘটনাটি একান্তই তার ব্যাক্তিগত ও পারিবারিক বিষয়। এ বিষয়টি বর্তমানে আইনী প্রক্রিয়াধীন। এমতাবস্থায় কলেজ প্রশাসন তাকে সাময়িক বরখাস্ত করেছে।

তারপরও কলেজ কর্তৃপক্ষ বিষয়টি অধিকতর অবগতির জন্য ৩ (তিন) সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটির তদন্তের ভিত্তিতে কলেজ কর্তৃপক্ষ পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।

সম্পর্কিত খবর