
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে চাঁদপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৮অক্টোবর (রবিবার) চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম।
পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম তার বক্তব্যে বলেন, অক্টোবর মাস’কে ঘিরে নানা রকম আতংক ছড়ানো হচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশ আর আগের মতো নেই। বাংলাদেশ পুলিশ যথেষ্ট সক্ষমতা অর্জন করেছে, যেকোনো বিশৃঙ্খলতা মোকাবেলা করার জন্য।
এসময় ই-পাসপোর্ট আধুনিকায়ন, কারাগার কেন্দ্রীক মাদক ব্যবসায়ীদের অপতৎপরতা বন্ধ, বাল্যবিবাহ প্রতিরোধ, কিশোর গ্যাং ও কিশোর অপরাধ প্রতিরোধে বিভিন্ন পরিকল্পনার প্রস্তাব রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম।
এ সময় চাঁদপুর জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা, সরকারি-বেসরকারী কর্মকর্তাগণ, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।



