
মতলব প্রতিনিধি : মতলব দক্ষিণ উপজেলার ২নং নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের ৯নং ওয়ার্ড মেহরন গ্রামে ৫৮২ জন জেলেদের অভিযানের চাল বিতরণ অনিয়মের অভিযোগ উঠেছে ওয়ার্ড মেম্বার ভরত চন্দ্র দাস (সাধুর) বিরুদ্ধে।
সরেজমিন জানা যায়, নদীতে ইলিশ মাছ প্রজনন বৃদ্ধি কারনে জেলেদের ১২ অক্টোবর থেকে ২রা নভেম্বর অভয় অশ্রমে ইলিশ মাছ ধরা নিষেধ। এসময় নিবন্ধিত জেলে ইলিশ আহরণ থেকে বিরত থাকা নিবন্ধিত জেলের মাথা পিছু ২৫ কেজি চাল বিতরণ নিয়ম বহাল তবিয়তে রয়েছে । পুরুষ জেলের স্বাক্ষরে চাল বিতরন নিয়ম থাকলেও ওয়ার্ড মেম্বার অদৃশ্য খুটির জোরে উপস্থিতি মহিলাদের মাঝে স্বাক্ষরবিহীন এ চাল বিতরণ করে । সরকারি নির্দেশনাকে তোয়াক্কা না করে অনিয়মের সিড়িতে পা রাখছেন ৯ নং ওয়ার্ড মেম্বার ভরত চন্দ্র দাস (সাধু) । বিতরন কালে সুবিধাভোগীদের কাছ থেকে ভাড়া বাবদ জনপ্রতি নেওয়া হয়েছে ৫০ টাকা করে । ৫৮০ জনেন কাছ থেকে ২৯ হাজার ১শ টাকা উওলন করা হয়। টলার ভাড়া মাত্র ৪ হাজার টাকা
এছাড়া ইউনিয়ন পরিষদ থেকে জেলেদের অভিযানের চাল বিতরণ নিয়ম থাকলেও পরিষদ চেয়ারম্যান আব্দুস ছালাম মুধা ও ওয়ার্ড মেম্বার ভরত দাস নিয়মকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে মেহরুন জগন্নাথ দেব মন্দির সংলগ্ন খালে টলারে বসে এ চাল বিতরণ করেন।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম বলেন,মেহরন গ্রামে জেলেদের চাল বিতরণ করার নিয়ম নেই তবে মানবিক কারনে ওখানে জেলেদের এ চাল বিতরন করতে বলেছি । মাথা পিছু লেবার ও ভাড়া খরচ বাবদ ১০ টাকা করে নিতে বলা হয়েছে ।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যাক্তিরা জানান বর্তমানে অনেক জেলে বাড়ীতে নেই তারা নদীতে মাছ ধরায় ব্যাস্থ তাদের চাল বিভিন্ন জনের নামে উত্তলন করা হয়েছে মেম্বারের মাধ্যমে এ নিয়ে এলাকায় স্থানীয়দের মাঝে বইছে নানান গুঞ্জন।
এ বিষয়ে উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা বিজয় কুমার দাসকে মোবাইলে একাধিক বার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি ।



