
মো: রানা সরকার: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী কলেজ পরিদর্শন করা হয়েছে।
গতকাল ৮অক্টোবর (রবিবার) জিলানী চিশতী কলেজ পরিদর্শন করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোস্তাফিজুর রহমান।
তিনি কলেজ ক্যাম্পাস, বঙ্গবন্ধু কর্ণার, কলেজের নব-নির্মিত শহীদ মিনার সহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শন কালে সন্তোষ প্রকাশ করে কলেজের পরিদর্শন খাতায় কলেজ কর্তপক্ষকে ধন্যবাদ জানান।
এসময় কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী উপস্থিত ছিলেন।
আরো উপস্থিত ছিলেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস, হামানকর্দ্দি পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আনোয়ার হোসেন বিএসসি, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা: তহমিনা আক্তার,
৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাবেক মেম্বার মো: সফিক কারী, শাহমাহমুদপুর ইউনিয়ন এর মহিলা মেম্বার ফিরোজা বেগম সহ অন্যান্য শিক্ষকবৃন্দগণ।



