চাঁদপুরে বিদ্যুৎ,গ্যাস ও পেট্রোলিয়াম সংশ্লিষ্ট অংশীজনদের সহিত মতবিনিময়

গাজী মোঃ ইমাম হাসানঃ চাঁদপুরে বিদ্যুৎ,গ্যাস ও পেট্রোলিয়াম সংশ্লিষ্ট অংশীজনদের সহিত মতবিনিময় সভা মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

৭ অক্টোবর শনিবার সকাল ১১ টায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান মোঃ নুরুল আমিন বলেন দেশে এলপিজির পর্যাপ্ত মজুদ আছে। বেশি দামে বিক্রি করবেন কেন? কেউ গ্যাস বিক্রি করে রশিদ দিবেন না কেন? কেউ রশিদ না দিলে তার থেকে কিনবেন না। দেশে অনেক কোম্পানী আছে কারো কাছে জিম্মি হওয়ার কারণ নেই।

কোথাও ঘাটতি নেই জানিয়ে বিইআরসি চেয়ারম্যান বলেন, আমরা ঢাকায় মিটিং করেছি চলতি মাসের দুই তারিখ। তারা বলছে বর্যাপ্ত এলজিপির মজুদ আছে। কেন রাতারাতি বড়লোক হতে গিয়ে দুই নম্বরী করতে হবে। যারা এসব কাজ করবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনুষ্ঠানে তিনি আরোও বলেন ব্যবসায়ীরা যদি সৎ ভাবে ব্যবস্যা করে তাদের কোন জামেলাই পোহাতে হবে না।আপনারা একদিনেই বড়লোক হওয়ার চিন্তা থেকে বের হয়ে আসতে হবে।বর্তমানে প্রধানমন্ত্রীর দেশের এনার্জি খাতকে শক্তিশালী করতে প্রতিনিয়ত কাজ করছে।দেশের বিদ্যুৎ খাতকে সমৃদ্ধ করতে রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছে।যা অচিরেই উৎপাদন এবং বিপনন পর্যায়ে যোগ হবে।রাশিয়া থেকে দেশে ইউরেনিয়াম আনা হয়েছে বিদ্যুৎতের উৎপাদন বাড়ানোর জন্য।সবগুলো দপ্তর সঠিক এবং সৎ ভাবে কাজ করলে দেশে এনার্জি শক্তির কমতি হবে না।সবাই সবার কাজগুলো সঠিক ভাবে করলে প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বির্নিমান সহজ হবে।

জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহম্মেদ,অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত, নারী মুক্তিযোদ্ধা সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এ এইচ এম আহসান উল্লাহসহ বিদ্যুৎ, গ্যাস ও পেট্রোলিয়াম অফিসের কর্মকর্তা এবং ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর