মৈশাদী ইউনিয়নে ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়ন পরিষদের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে করনীয় বিষয়ে ইউনিয়নের ৮টি প্রাথমিক বিদ্যালয়ে ও ৪টি উচ্চ বিদ্যালয়ে লিফলেট বিতরণ করা হয়েছে।

৫অক্টোবর (বৃহস্পতিবার) মৈশাদী ইউনিয়ন পরিষদের হলরুমে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও প্রতিনিধিদের মাঝে লিফলেট বিতরণ করেন ৬নং মৈশাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: নুরুল ইসলাম পাটওয়ারী।

পরে ডেঙ্গু সচেতনতা রোধে আলোচনা সভায় পরিষদের সচিব শংঙ্কর আশ্চায্যের পরিচালনায় সভাপতির বক্তব্য রাখেন, ৬নং মৈশাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: নুরুল ইসলাম পাটওয়ারী।

এসময় মৈশাদী সরকারি প্রাথিমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: জাকির হোসেন, মৈশাদী ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার সোহরাব হোসেন, ৩নং উয়ার্ডের মেম্বার মো: বজলুল গণি জিলন, ৪নং ওয়ার্ডের মেম্বার মানিক গাজী, ৫নং ওয়ার্ডের মেম্বার খোকন বেপারী, ৬নং ওয়ার্ডের মেম্বার শরীফ, ৭নং ওয়ার্ডের মেম্বার মো: রাশেদ ঢালী, ৮নং ওয়ার্ডের মেম্বার আল আমিন খান, ৯নং ওয়ার্ডের মেম্বার মো: ফারুক সরকার, মহিলা মেম্বার জাহেদা বেগম উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর