শাহরাস্তিতে ডিজিটাল ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

স্টাফ রিপোর্টারঃ শাহরাস্তির আয়নাতলী বাজারে নিউ ভি.আই.পি ডিজিটাল ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে।

৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে চিতোষী পশ্চিম ইউপির আয়নাতলী উত্তর বাজারে এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়।

ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোক্তা ও পরিচালক তাজুল ইসলাম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের সাবেক সার্জন ডাঃ মীর মুহাম্মদ শফিউল্লাহ্। ইউনিয়ন পরিবার কল্যান পরিদর্শক ইকবাল হোসেন বিএসসির পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,

চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোঃ মোবারক হোসেন খাঁন, চিতোষী পশ্চিম ইউপি চেয়ারম্যান জোবায়েদুর কবির বাহাদুর, সাবেক ইউপি চেয়ারম্যান মো: আনোয়ার হোসেন মাষ্টার, ডায়গনষ্টিক সেন্টারের উদ্যোক্তা পরিচালক ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মো: সাইফুল ইসলাম মোল্লা, শাহরাস্তি প্রেস ক্লাবের সভাপতি মঈনুল ইসলাম কাজল, সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুনসহ সাংবাদিক বৃন্দ, উদ্যোক্তা পরিচালক ও পল্লী চিকিৎসক ডাঃ মীর মো. শাহজাহান।

এছাড়া উপস্থিত ছিলেন, ঢাকা বারডেম হাসপাতালের চিকিৎসক ডাঃ মো. রবিউল ইসলাম সাকিব, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের গাইনী চিকিৎসক ডাঃ জোহরা জাহান জুই, আয়নাতলী ফরিদ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিদ্দিকুর রহমান, সমাজ সেবক গোফরান হোসেন পাটওয়ারী , মিডওয়াইফ আফসারি আক্তার, উর্মিলা রানী রায়, পল্লী চিকিৎসক মো. খোরশেদ আলম,জীবন চন্দ্র মজুমদার, ঔষধ ব্যবসায়ী মো. মিলন হোসেন,স্থানীয় বাসিন্দা কিরন পাটওয়ারী প্রমুখ।

অনুষ্ঠানে গ্রাম্য ডাক্তার, ঔষধ বিক্রয় প্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

সম্পর্কিত খবর