
গাজী মহিনউদ্দিনঃ চাঁদপুরের হাজীগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নে জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।
২০২৩-২০২৪ অর্থ বছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা শীর্ষক প্রকল্পের আওতায় ” মা ইলিশ সংরক্ষণ অভিযান-২৩” বাস্তবায়নে ৫ অক্টোবর বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা মৎস কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আলোচনা সভা করা হয়।
টেলিকনফারেন্সে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম এর সভাপতিত্বে সঞ্চালনা করেন মৎস কর্মকর্তা রাফিয়া আফরিন।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাকির হোসেন, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, ৫নং হাজিগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান ইউসুফ প্রধানিয়া সুমন, ৭ নং বড়কুল পশ্চিম ইউপি চেয়ারম্যান নুরুল আমিন হেলাল।
আগামী ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর টানা ২২দিন মা ইলিশ সংরক্ষণ অভিযানকে সফল করতে জেলেদের মাঝে সচেতনতায় বৃদ্ধির করার লক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।



