জাহাঙ্গীর আলম স্বাস্থ্যসেবা বিভাগের নতুন সচিব

চাঁদপুর খবর রির্পোট : স্বাস্থ্যমন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের নতুন সচিব মো. জাহাঙ্গীর আলম।

গতকাল ৫অক্টোবর (বৃহস্পতিবার) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্ধ্বতন নিয়োগ ১শাখার সিনিয়র সহকারি সচিব শেখ শামছুল আরেফিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে পদায়ন করা হয়।

বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১১তম ব্যাচের কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম এর আগে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন। তিনি ১৮মে জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। জাহাঙ্গীর আলম ১৯৯৩ সালে বিসিএস (প্রশাসন) ক্যাডারে যোগদান করে সহকারী কমিশনার হিসেবে কর্মজীবন শুরু করেন।

কর্মজীবনে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব-১ (এপিএস-১), স্থানীয় সরকার বিভাগের বিভাগের উপসচিব, স্বরাষ্ট্র যন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্মসচিব ও অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি সফলভাবে চাঁদপুর সদর ইউএন’র দায়িত্ব পালন করেন।

সম্পর্কিত খবর