
স্টাফ রিপোর্টার : চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের এম্বুলেন্স চালক মনির হোসেন রোগীদের কাছ থেকে অ্যাম্বুলেন্স ভাড়া দ্বিগুণ হাতিয়ে নিয়ে নিজেই কোটিপতি বনে গেছেন। দীর্ঘ ১০ বছর যাবত একই জায়গায় কর্মরত থেকে প্রতিমাসের লক্ষ লক্ষ টাকা অবৈধ পন্থায় ইনকাম করে সরকারের রাজস্ব ফাঁকি দিচ্ছেন নিজে একাই।
কর্তৃপক্ষের উদাসীনতার কারণে সরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা থেকে অসহায় রোগীরা বঞ্চিত হচ্ছে দিতে হচ্ছে দ্বিগুণ ভাড়া।
একজন এম্বুলেন্স চালক এভাবে সরকারি চাকরি করে দুর্নীতির সাথে জড়িয়ে পড়ায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
চাঁদপুর থেকে ঢাকার দূরত্ব ১০০ কিলোমিটার সরকারি রেট প্রতি কিলো দশ টাকা করে দুই হাজার টাকা ভাড়া হয় ।কিন্তু রোগীদের কাছ থেকে সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা হাতিয়ে নিচ্ছে অ্যাম্বুলেন্স চালক মনির।
অবৈধভাবে রোগীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে চাঁদপুর শহরের চক্ষু হাসপাতালের পিছনে আলিশান বাড়ির মালিক হয়েছেন এই অ্যাম্বুলেন্স চালক মনির হোসেন।
চালক মনির হোসেনের দুর্নীতি ও অনিয়ম যেন নিয়মে পরিণত হয়েছে কর্তৃপক্ষ ঘটনাটি জেনেও তার বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে রোগীদের কাছ থেকে দ্বিগুণ ভাড়া হাতিয়ে নেওয়ার কারণে এই এম্বুলেন্স চালক মনিরের বিরুদ্ধে রোগী সহ অন্যান্য চালকরা বিক্ষোভ করেন।
এই ঘটনাটি সুষ্ঠু তদন্ত করে সরকারি হাসপাতালের চালক মনির হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা জোর দাবি জানান সচেতন মহল।
অতিরিক্ত ভাড়া নেওয়ার ঘটনা হাসপাতালের বেশ কয়েকজন ডাক্তার জানান, অনেক অসহায় হতদরিদ্র রোগী যারা চাঁদপুর সরকারি হাসপাতাল থেকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় তারাই একমাত্র এই সরকারি অ্যাম্বুলেন্স সেবা পাবেন।
সরকারি রেট অনুযায়ী প্রতি কিলোমিটার ১০ টাকা হলে আসা-যাওয়ার অ্যাম্বুলেন্স ভাড়া নির্ধারণ হয়েছে দুই হাজার টাকা। এর অতিরিক্ত ভাড়া নেওয়ার কোন সুযোগ নেই। তবে রোগীদের অভিযোগের প্রেক্ষিতে ঘটনাটি তদন্ত করে ব্যবস্থার গ্রহণ করা প্রয়োজন বলে জানান।
এই ঘটনায় এম্বুলেন্স চালক মনির হোসেন এর কাছে জানতে চাইলে তিনি এ দ্বিগুণ ভাড়া নেওয়ার বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হয়নি।



