চাঁদপুরে যুবদলের প্রস্তুতি সভা ও লিফলেট বিতরণ

ইব্রাহিম খান : আগামী ২২ জুলাই ঢাকায় দেশ বাচাতে তারুণ্যের সমাবেশ সফল করতে চাঁদপুরে লিফলেট বিতরণ ও প্রস্তুতি সভা করেছে জেলা যুবদল।

১৯ জুলাই বুধবার দুপুরে জেলা বিএনপি কার্যালয়ের প্রথমে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি জাকির হোসেন সিদ্দিকী ।এসময় তিনি বলেন, আপনারা কি বেগম খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে চান তাহলে যুবকদের দায়িত্ব নিতে হবে। এই সরকারকে বিতাড়িত করানোর জন্য তারেক রহমান যে তারুণ্যের সমাবেশ করার নির্দশ দিয়েছে। এই তারুণ্যের সমাবেশেই সরকারের পতন ঘটাবে।কাজেই আগামী ২২ তারিখ আপনারা সবাই ঢাকায় উপস্থিত থাকবেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক জাবেদ আহমেদ সাধীন ।
চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড. নূরুল আমিন খান আকাশের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার।

সম্পর্কিত খবর