শওকত আলী : চাঁদপুর জেলার অত্যান্ত উৎকৃষ্ট স্থান হিসেবে রুপলাভ করা একটি মডেল শহর হচ্ছে, এখন এ জেলার প্রসিদ্ধ একটি এলাকা চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা।
এ উপজেলায় ১১২ বছর বয়সি বৃদ্ধ বাবা আবুল বাশার সম্পত্তি বিক্রি করে নিজের ছেলেদের বিদেশ পাঠান। এখন তারা এ জেলার আবুল বাসা মুন্সীর ২জন যোগ্য ছেলে রয়েছে। তারা এই যোগ্য যে তারা প্রবাসে থেকে লাখ-লাখ টাকার অর্থ উর্পাযন করে যাচ্ছে। আর তাদের বৃদ্ধ বাবা আবুল বাশার মুন্সির জীবনের শেষ প্রান্তে এসে প্রবাসী আয়ের অর্থের মোহে ২ছেলেরা তাদের বাবাকে ভুলে যান। প্রবাসের অর্থের ধাপটে দুই ছেলে বাড়িতে পাকা বিল্ডিং নির্মান করেছে।
২ ছেলে বাবার অর্থে বিদেশ গিয়ে প্রচুর পরিমান অর্থের মালিক হলেও তারা তাদের বৃদ্ধ বাবাকে এখন তাদের বিল্ডিংয়ে ঠাঁই দিচ্ছেনা বলে বাবার পক্ষ থেকে অভিযোগ উঠেছে। নিয়তির কি পরিহাস ও লিলাখেলা, সে অসহায় বৃদ্ধ বাবা তার বিবাহিতা মেয়ে নূরজাহানের স্বামীর ঘরে মেয়ের আশ্রয় নিয়ে অতিকস্টে দিনাতিপাত করতে হচ্ছে। প্রবাসী দুই বাবা আবুল বাসারের অর্থে আজ তাদের জীবনের মোড় ঘরে গেলেও ছেলেদের দালানে ঠাঁই হচ্ছে না শতবর্ষী বৃদ্ধ বাবা আবুল বাশারের।
এক জন পিতার যা’ভাবনা থাকে, এ ভাবনা নিয়ে বৃদ্ধ বাবা আবুল বাসার তার জীবনবাজি রেখে জীবনে অনেক কষ্টশিকার করে নিজ সন্তানদের সব দুঃখের পাহাড় রুখে দিতে সন্তানদের পাশে ছিলেন। চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়নের জাকনী মিজি বাড়ীর বাসিন্দা বৃদ্ধ আবুল বাশার মুন্সী। দুই ছেলে ও চার মেয়ের বাবা তিনি।
বয়স প্রায় ১১২ বছর। মসজিদে ইমামতি, মোয়াজ্জিনের কাজ আর এলাকায় অতিকষ্টে মোক্তবে ছোট-ছোট শিশুদের পড়ানো আয়ে অর্জিত সবই দিয়েছেন তার সন্তানদের। মেয়েদের বিয়ে সাদি দেওয়া আর দুই ছেলের কর্ম জীবনের হাল ধরানো ছিল আবুল বাসারের এক মাত্র স্বপ্ন। সেই স্বপ্ন পূরণে নিজের দুই একর সম্পত্তিও বিক্রি করে সে অর্থ বিলিয়ে দিয়েছেন ১১২ বছরের সেই বৃদ্ধ আবুল বাশার মুন্সী। শেষে আশ্রয়স্থল ঘরটুকু বিক্রি করে ছোট ছেলেকে দালান করতে নগদ অর্থগুলোও বিলিয়ে দিলেন তিনি। এখন নিজের বলতে মহান আল্লাহ্ ছাড়া তার জীবনের সম্পদ বলতে কিছুই নেই বৃদ্ধ আবুল বাশার মুন্সীর।
এ হাজীগঞ্জ উপজেলার মৈশাইদ গ্রামে মেয়ের বাড়িতে গত কয়েক বছর ধরে পবিত্র কোরআন পাঠের মাধ্যমে ইবাদত করে চলছে তার দিনকাল। দুই বছর আগে স্ত্রী মারা যান। তারপর আরো একাকীত্ব হয়ে পড়েন আবুল বাশার। ছেলেদের সংসারে নানান অজুহাতে ভরণ-পোষণ ও থাকার ঠাঁই হচ্ছে না বৃদ্ধ এই আবুল বাশার মুন্সীর। তবে প্রশাসনের সংশ্লিষ্টরা বলছেন, সামাজিকভাবে জনপ্রতিনিধিদের সমন্বয়ে শতবর্ষী আবুল বাসার মুন্সীর দায়িত্ব সুনিশ্চিত করা হবে বলে আশ্বাস পাওয়া যায়।
বৃদ্ধ বাবা আবুল বাসার মুন্সী বলেন, বড় ছেলের পিছনেই বেশিরভাগ সম্পত্তি আমার নখোয়া গেছে। তাকে একাধিকবার বিদেশ পাঠানোর কাছে সম্পত্তি বিক্রি করতে হয়েছে। ছোট ছেলেকে শেষে আমার বসত ঘর বিক্রি করে অর্থ দিয়ে ছিলাম শেষ জীবনে একটু শান্তিতে জীবন কাটাবার জন্য। এখন আর আমি ছাড়া আমার কেউ নেই। আমার বলতে আমি, আমার আর কিছু নেই। জীবনের সব দিয়ে আমি এখন নিস্ব হয়ে আছি। এখন ভাল ভাবে বাঁচার কোন পথ খুজে পাইনা। কি করলাম জীবনে,কি পেলাম ছেলেদের বিশ্বাস করে।
বৃদ্ধ আবুল বাসারের মেয়ে নূরজাহান প্রায় নয়টি বছর ধরে স্বামীর সংসারে থেকেও বৃদ্ধ মা-বাবার সেবা করে বিড়ল দৃষ্টান্ত দেখিয়ে গিয়েছেন। মা মারা যাওয়ার পরও বাবার দায়িত্ব নেয়নি প্রবাসি অনেক অর্থের মালিক দুই ভাই। গত মাত্র দেড় মাস বাবাকে নিজে রাখলেও গেল সপ্তাহে বড় ভাই শাহাদাত বোন নূরজাহানকে ডেকে নিয়ে বাবাকে পুনরায় তার কাছে তুলে দেয়।
মেয়ে নুরজাহান বেগম আরো বলেন, বছরে দুই একবার খবর নেয়। তখন ৫০০ বা ১ হাজার টাকা দেয় বাবার খরচার জন্য। বোনেরা নিয়মিত খবর নেয় বলেও জানান তিনি।
বড় ছেলে শাহাদাত হোসেন ডিগ্রি পাশ একজন সুদর্শন পুরুষ। সে সৌদি প্রবাসী। তার পিছনে বাবার সম্পত্তি সব খোয়াতে হয়েছে। ছুটিতে বাড়ীতে আসলেও বাবাকে আশ্রয় না দেয়ার প্রসঙ্গে বক্তব্য দিতে নারাজ। তবে ছোট ভাই আনোয়ারের স্ত্রী বলেছেন, তিনি অসুস্থ। সন্তানদের নিয়ে সংসারের কাজ করাটাই কষ্টকর হয় তার। তাই শ্বশুরকে তিনিও রাখতে পারছেন না সেবা দিতে পারছেন না।
হাজীগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বলেন, এটি একটি ঘৃণিত কাজ বলবো। তিনি বলেন,ইসলামে যেমন বাবা-মায়ের সেবা ও ভরন পোষন দেওয়ার নিয়ম রয়েছে,তেমনি আমাদের দেশেও আইন রয়েছে,সন্তানের প্রতি বাবা-মায়ের খেদমত করা বাধ্যতা মূলক। পিতা-মাতার জন্য ২০১৩ সালে ভরণ-পোষণ আইনে সন্তানদের জন্য জেল-জরিমানার বিধান রয়েছে, বলে জানান সমাজসেবা অধিদপ্তরের এই কর্মকর্তা।
হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম তানজীর বলেন, এমন ঘটনা আমাদের কখনও কাম্য নয়। প্রথমমত সামাজিকভাবে স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে বৃদ্ধ আবুল বাশার মুন্সীর সন্তানদের সাথে আলোচনা করা হবে। তারপর প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। তিনি বলেন,আইনের বিধান মত সবাইকে মানতে হবে এবং চলতে হবে। নতুবা যথাযথ ব্যবস্থা রয়েছে।



