স্থানীয় সরকার মন্ত্রীর সাথে ইউপি চেয়ারম্যান সমিতির মতবিনিময়

গাজী মোঃ ইমাম হাসান: স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপির সাথে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

১৬ জুলাই রবিবার দুপুর সাড়ে ১২ টায় সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সন্মেলন কক্ষে এই সভাটি অনুষ্ঠিত হয়।সভায় বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির মোঃ বেলায়েত হোসেন গাজী বিল্লাল বক্তব্য রাখেন।

এসময় তিনি স্থানীয় সরকার মন্ত্রীর সাথে চেয়ারম্যানদের বিভিন্ন বিষয় ও কর্মকান্ড নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।সভায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির পক্ষ থেকে মন্ত্রী তাজুল ইসলামের কাছে ইউনিয়ন পরিষদকে আরোও বেশি শক্তিশালী করতে ১২ দফা দাবী উপস্থাপন করেন সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।১২ দফা দাবীর প্রেক্ষিতে মন্ত্রী বলেন আমরা আপনারদের দাবিগুলো মনোযোগ ও গুরুত্ব দিয়ে শুনেছি।

এ বিষয়ে সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দকে ১২ দাবীর বিষয় গুলো পরীক্ষা নিরিক্ষা করে উপস্থাপন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। মন্ত্রী তাজুল ইসলাম এবং সচিব মুহাম্মদ ইব্রাহিম আন্তরিক ভাবে আমাদের বিষয় গুলো দেখবেন বলে আস্বস্ত করেন।এসময় স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম ও সচিব মুহাম্মদ ইব্রাহিমসহ উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি মোঃ বেলায়েত হোসেন গাজী বিল্লাল।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলো স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইব্রাহিম অতিরিক্ত সচিব ড.মোহাম্মদ শের আলী,অতিরিক্ত সচিব ড. মলয় চৌধুরী, অতিরিক্ত সচিব মুস্তাকিম বিল্লাহ ফারুকী,যুগ্ম সচিব মোঃ মাসুম পাটোয়ারী, হাবিবুর রহমান, ফজলে আজিম সহ মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তাবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলো বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক মোঃ শরীফ কামাল, সিনিয়র সহ-সভাপতি আবুল কাসেম, সহ-সভাপতি আজিজুর রহমান, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি আতাহারুল ইসলাম সহ-সভাপতি তাফাজ্জল হোসেন, সহ-সভাপতি ইয়াকুব আলী সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

সম্পর্কিত খবর