বাজুসের ৫৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চাঁদপুরে বিভিন্ন কর্মসূচী পালন

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) এর ৫৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে র্যালী, আলেচনা সভা ও কেক কাটা হয়।

বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন চাঁদপুর জেলা উদ্যোগে গতকাল সোমবার সকাল সারে ১১টায় সংগঠনের কার্য়ালয় থেকে আহবায়ক বাবুলাল কর্মকার ও সদস্য সচিব হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে র্যালি বের করা হয়।

রাত সারে ৯টায় এলিট চাইনিজে আলোচনা সভা, কেক কাটা ও সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সর্বশেষ নৈশ ভোজের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচী সমাপ্ত করা হয়।

সংক্ষিপ্ত আলোচনা সভায় বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন চাঁদপুর জেলা আহবায়ক বাবুলাল কর্মকারের সভাপতিত্বে এবং সদস্য সচিব হাবিবুর রহমান হাবিবের পরিচালনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, কমিটির সদস্য নাজির আহমেদ, দিলীপ দাস, খালেক মাহমুদ, মাহবুব আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন, এসোসিয়েশনের সম্মানিত সদস্য জামিল আহমেদ, মোস্তফা ফুল মিয়া, মানিক পোদ্দার, তাজুল ইসলাম, বিমল পাল, খোকন কর্মকারসহ সকল সদস্যরা।

সম্পর্কিত খবর