চাঁদপুর খবর রির্পোট: শাহরাস্তি থানার আয়োজনে পুলিশ সুপার ও পুনাক সভানেত্রীর বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
১৫জুলাই (শনিবার) শাহরাস্তি থানা প্রাঙ্গণে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন এর সভাপতিত্বে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম(বার)।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চাঁদপুর পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভানেত্রী ডাঃ আফসানা শর্মী।
সংবর্ধনা অনুষ্ঠানে শাহরাস্তি থানার পক্ষ থেকে বিদায়ী পুলিশ সুপার মো: মিলন মাহহমুদ বিপিএম (বার) ও পুনাক সভানেত্রী ডা: আফসানা শর্মীকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন।
এসময় চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) পংকজ কুমার দে সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।



