চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা ভবন পরিচালনা কমিটি’র সভা

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন রক্ষণাবেক্ষণ ও পরিচালনা কমিটি’র বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ১৬জুলাই (রবিবার) চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন সভায় সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান।

এসময় চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, চাঁদপুর গণপূর্ত বিভাগ এর নির্বাহী প্রকৌশলী মোঃ রকিবুর রহমান, চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রজত শুভ্র সরকার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা।এম, এ ওয়াদুদ, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী মাস্টার, চাঁদপুর গণপূর্ত বিভাগের।সহকারী প্রকৌশলী আলী নূর উপস্থিত ছিলেন।

সভায় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন মেরামত, ১ জন কর্মচারীর ইস্তফাপত্র গ্রহণ, নতুন কর্মচারী নিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সম্পর্কিত খবর