ফারুক হোসেনঃ বহুল আলোচিত ছেংগারচর পৌরসভা নির্বাচনের সব ধরণের প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন।
ছেংগারচর পৌরসভার নির্বাচনে আজ ১৭ জুলাই অনুষ্ঠিতব্য হতে যাচ্ছে ।
ইতিমধ্যে ছেংগারচর পৌরসভা নির্বাচনে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কেন্দ্রে পাঠানো হয়েছে ভোটের যাবতীয় উপকরণ। আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে এছাড়ও বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার সদস্য মোতায়ন করা হয়েছে। ভোট গ্রহনের জন্য প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং ও পোলিং অফিসার ভোট কেন্দ্রগুলোতে ভোটের যাবতীয় উপকরণ নিয়ে গত কাল বিকালে অবস্হা করছে।
এদিকে প্রথমবারের মতো ছেংগারচর পৌর নির্বাচনে ভোট গ্রহণ করা হবে ইভিএম পদ্ধতিতে। যা সম্পর্কে একেবারেই অনভিজ্ঞ স্থানীয় ভোটাররা। নতুন এ ভোটদান পদ্ধতি নিয়ে দুশ্চিন্তায় প্রবীণ ও স্বল্প শিক্ষিত ভোটাররা। ইভিএম পদ্ধতিতে ভোটদানের কোনো প্রশিক্ষণ না দেয়ায় সাধারণ ভোটাররা বিব্রত।
ছেংগারচর পৌর নির্বাচনে মেয়র পদে ৪ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৩ এবং সাধারণ কাউন্সিলর পদে ৫০ প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।
নির্বাচনে ৯টি ওয়ার্ডে ১৬টি ভোটকেন্দ্রে, ৮৬ ভোটকক্ষ রয়েছে। মোট ভোটার সংখ্যা ৩৩ হাজার ৩৪৬, তাদের মধ্যে পুরুষ ভোটার ১৭ হাজার ২ জন এবং নারী ভোটার ১৬ হাজার ৩৪৪ জন ভোটার ভোট প্রয়োগকৃত করবে।
উপজেলা নির্বাহী অফিসার আশ্রফুল হাসান জানান, নির্বাচনী পরিবেশ নিয়ন্ত্রণে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। নির্বাচন শান্তিপূর্ণভাবে করতে বিজিবি, র্যাব, পুলিশ ও আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদে মোতায়ন করা হচ্ছে। নির্বাচনে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।
সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার জানান , পৌর সভার নির্বাচনে সুষ্ঠু ও অবাধ ভোট গ্রহনের জন্য সব ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা সতর্ক অবস্থায় আছি, যাতে কোনো ধরনের ঝামেলা না হয়। যেসব এলাকাকে আমরা ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে , সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বেশি মোতায়েন থাকবে। আর কোথাও অনিয়মের খবর পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করবে।



