চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুরে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী ব্যক্তিগণের মাঝে চেক এবং বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
১৪জুলাই চাঁদপুর স্টেডিয়ামে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী ব্যক্তিগণের মাঝে চেক এবং বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এম.পি।
চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল উপস্থিত ছিলেন।
পুরস্কার বিতরণ পর্যায়ে বঙ্গবন্ধু ক্রীড়া সেবী কল্যাণ ফাউন্ডেশনের সৌজন্যে মোট ১৫ জন দুস্থ ক্রীড়াবিদের প্রত্যেককে ২৪হাজার টাকার চেক, প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে চাঁদপুর জেলার রানারআপ দলের ক্রিকেটারদের মাঝে ট্যাকসুট, চাঁদপুর জেলার প্রবীন ক্রিকেটারদের মাঝে সনদপত্র ও ট্যাকসুট বিতরণ করা হয়।
এছাড়া আন্ত:উপজেলা অনূর্ধ্ব-২১ কাবাডি খেলার চ্যাম্পিয়ন ও রানারআপ দলকে প্রাইজমানি ও ট্রফি প্রদান করা হয়।



