আশিকাটি ফাইভ স্টার শিশু পার্কের সামনে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট-শাহতলী সড়কের আশিকাটি ফাইভ স্টার শিশু পার্কের সামনে ইটবাহী ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে ।

গতকাল ১৫ জুলাই এই দুর্ঘটনা ঘটেছে । উক্ত ঘটনায় ইটবাহী ট্রাকে থাকা ড্রাইভার গুরুতর আহত হয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে । তার অবস্থা আশংকাজনক । দুঘর্টনার পরপরই ৯৯৯ নাম্বারে ফোন করলে চাঁদপুর মডেল থানার ওসি শেখ মুহসীন আলমের নির্দেশে ঘটনাস্থলে যান মডেল থানার পুলিশ পরিদর্শক শাছুল আলম ও এসআই জানে আলম । পুলিশ ঘটনাস্থল থেকে ইটবাহী ট্রাক-সিএনজি আটক করে থানায় নিয়ে আসেন ।

এ ব্যাপারে চাঁদপুর মডেল থানার ওসি শেখ মুহসীন আলম গতকাল দৈনিক চাঁদপুর খবরকে জানান, আশিকাটি ফাইভ স্টার শিশু পার্কের সামনে ইটবাহী ট্রাক-সিএনজি সংঘর্ষের ঘটনা ঘটে ।

উক্ত দুর্ঘটনায় ট্রাকের ড্রাইভার গুরুত্বর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে । তার জ্ঞান এখনো ফিরেনি (এ রিপোর্ট লেখা পর্যন্ত )। ঘটনাস্থল থেকে ইটবাহী ট্রাক-সিএনজি আটক করা হয়েছে ।

সম্পর্কিত খবর