ফারুক হোসেনঃ কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। সরকার শিক্ষার মানোন্নয়নের জন্য মেয়েদের পাশাপাশি ছেলেদের জন্য শিক্ষা উপবৃত্তি চালু করেছে। বর্তমান সরকার শিক্ষাঙ্গনে অবকাঠামোগত অভূতপূর্ব উন্নয়ন করেছে। শিক্ষার সামগ্রিক মানোন্নয়নের জন্য সরকারের পাশাপাশি শিক্ষার্থী ও অভিভাবকদের এগিয়ে আসা উচিত।
শনিবার (১৫ জুলাই) সকালে মতলব উত্তর উপজেলার নিশ্চন্তপুর ডিগ্রি কলেজের চার তলা দুইটি একাডেমী ভবন উদ্বোধনকালে তিনি এই কথাগুলো বলেছেন।
মাইনুল হোসেন খান নিখিল আরো বলেন, শিক্ষার উন্নয়নে শেখ হাসিনার সরকার শিক্ষা ব্যবস্থা প্রবর্তন, বছরের প্রথম দিন বিনামূল্যে বই বিতরণ, উপবৃত্তি বৃদ্ধি, কওমী মাদ্রাসা স্বীকৃতি সহ নানামুখী পদক্ষেপ নিয়েছে। ফলে একদিকে যেমন শিক্ষার হার বেড়েছে, অপরদিকে বেড়েছে শিক্ষার মান।
সাধারণ শিক্ষার পাশাপাশি সরকার কারিগরি এবং মাদ্রাসা শিক্ষাকে অধিক গুরুত্ব দিয়েছে। মাদ্রাসা শিক্ষার জন্য আলাদা অধিদপ্তর বর্তমান সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করা সহ শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।
কলজের অধ্যক্ষ কামাল হোসেনের সভাপতিত্বে, বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, কেন্দ্রীয় যুবলীগের সদস্য মোক্তার হোসেন চৌধুরী কামাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান শুভল,ইউনিয়ন আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দিন ইত্তেফাক, ম্যানেজিং কমিটির সদস্য আসাদুজ্জামান, স্কুল শাখার প্রধান শিক্ষক আরিফুল ইসলাম। ইউনিয়ন যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম সিকাদর।



