শাহরাস্তিতে কৃষি জমির মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা

শাহরাস্তি প্রতিনিধিঃ অবৈধ ড্রেজার দিয়ে কৃষি জমির উপরিভাগের মাটি কাটার অপরাধে আবুল কাশেম (৭৪) নামের এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
১০ নভেম্বর উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের মসতপাড়ায় ভ্রম্যমান আদালতের মাধ্যমে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সামছুজ্জামান ওই জরিমানা করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানায়, অবৈধ ড্রেজার দিয়ে মাটি ও বালু উত্তোলন করে কৃষিজমির টপ সয়েল কেটে নষ্ট করার অপরাধে আবুল কাশেমকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের সংশ্লিষ্ট ধারায় ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় ওই অভিযান পরিচালনা করা হয়। এবং কৃষিজমি রক্ষা এবং জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

সম্পর্কিত খবর