
ফরিদগঞ্জ প্রতিনিধি : ফরিদগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৯ নেতাকর্মীকে আটক করেছে থানা পুলিশ।
সোমবার (৯ নভেম্বর ২০২৬) রাতে ও মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মঙ্গলবার দুপুরে তাদের চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
আটককৃত ব্যক্তিরা হলেন -গুপ্টি পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান ভদ্র (৫০), পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের মো শহিদ উল্যা খাঁন (৫২), বালিথুবা পশ্চিম ইউনিয়নের মো. আজগর গাজী (৪১), রূপসা উত্তর ইউনিয়নের মো. দেলোয়ার (৩২), ফরিদগঞ্জ পৌরসভার আল-আমিন (২১), মেহেদী হাসান (২৩), ওমর হোসেন (২০), সাইফুল ইসলাম (২৩) এবং রূপসা উত্তর ইউনিয়নের তৌহিদুল ইসলাম তামজিদ (২২)।
আটকের বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্ল্যাহ জানান, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।



