সহকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত জাতীয় সমবায় পুরস্কারপ্রাপ্ত সভাপতি মো. জসিম উদ্দিন

চাঁদপুর খবর রিপোর্ট : বাংলাদেশের শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে ‘জাতীয় সমবায় পুরস্কার-২০২৫’ অর্জন করায় মো. জসিম উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় বরণ করে নিয়েছেন তাঁর সহকর্মীরা।

মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) সন্ধ্যায় চান্দ্রা শিক্ষিত বেকার যুব বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং কেন্দ্রীয় সমিতির কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় সহকর্মীদের আন্তরিকতা, ভালোবাসা ও উচ্ছ্বাসে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

উল্লেখ্য, গত ৮ নভেম্বর ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে মো. জসিম উদ্দিন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাত থেকে ‘জাতীয় সমবায় পুরস্কার-২০২৫’ গ্রহণ করেন। তাঁর এ গৌরবময় অর্জনে সহকর্মী ও সমবায়সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি হয়েছে। তাঁরা এ অর্জনকে সমবায় আন্দোলনের জন্য এক অনন্য সম্মান ও অনুপ্রেরণা হিসেবে অভিহিত করেন।

সম্পর্কিত খবর