সাংবাদিক এম এম কামালের পিতার ৪র্থ মৃত্যুবার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার: দৈনিক চাঁদপুর খবর ও দৈনিক চৌকস পত্রিকার মফস্বল সম্পাদক, চাঁদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি এবং জেলা ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সহ-সভাপতি সাংবাদিক এম. এম. কামালের পিতা, চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নের দাসদী গ্রামের গাজী বাড়ির নিবাসী মরহুম আব্দুল ওহাব গাজীর ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ১০ নভেম্বর (মঙ্গলবার) মরহুমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিজ বাড়িতে বাদ জোহর পবিত্র কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় মরহুমের ছেলে এম. এম. কামালের পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনা করেন দক্ষিণ রালদিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা হাবিবুর রহমান।

তিনি বলেন, আমরা শুধু মরহুমের জন্য দোয়া করতে পারব। দোয়ার জন্যই আজকের এই আয়োজন। আমি যতটুকু জানি, তিনি একজন ভালো মানুষ ছিলেন। যারা ভালো মানুষ, তাঁদের কথা মানুষ মৃত্যুর পরও স্মরণ করেন। আমি সকলের নিকট তাঁর জন্য দোয়া চাইছি। আল্লাহ যেন মরহুমকে জান্নাতবাসী করেন।

অনুষ্ঠানে দোয়া, মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন দাসদী মিজি বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম।

এ সময় দোয়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্রহণ করেন চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ জামে মসজিদের খতিব মাওলানা আব্দুস সালাম। এ সময় উপস্থিত ছিলেন মরহুমের বড় ছেলে মো. জয়নাল গাজী, দ্বিতীয় ছেলে মো. জামাল গাজী, মরহুমের ছেলে মো. ইব্রাহিম গাজী, রালদিয়া মাদ্রাসার শিক্ষক-ছাত্র, হাফেজসহ এলাকাবাসী, সুধীজন ও মুসল্লিগণ।

উল্লেখ্য, এম. এম. কামালের পিতা আব্দুল ওহাব গাজী ২০২২ সালের ৯ নভেম্বর দিবাগত রাত ১টায় চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পরের দিন ১০ নভেম্বর (বুধবার) দাসদী গাজী বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, ৬ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সম্পর্কিত খবর