শেখ ফরিদ আহমেদ মানিক এমপির শোক প্রকাশ

চাঁদপুর জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মামুন খানের মমতাময়ী মা গতকাল সকাল ৮ টায় ইন্তেকাল করেছেন এবং ২ নং আশিকাটি ইউনিয়ন বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন আলোর মমতাময়ী মা গতকাল রাত ২:৩০ মিনিটে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তাদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চাঁদপুর জেলা বিএনপির সম্মানিত সভাপতি ও মাননীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।

তিনি মামুন খান এবং আলমগীর হোসেনের মরহুমা মায়ের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

মোঃ হযরত আলী ঢালী
সাধারণ সম্পাদক
চাঁদপুর সদর উপজেলা বিএনপি।

সম্পর্কিত খবর