কচুয়ায় এক প্রবাসীর স্ত্রীকে কু-প্রস্তাবে রাজি না হওয়ায় প্রকাশ্যে ধর্ষণের হুমকি : থানা অভিযোগ

নিজস্ব প্রতিনিধি:কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নের মাঝিগাছা গ্রামে মৃধাবাড়ির প্রবাসী ইসমাইল গাজীর স্ত্রী রাবেয়া আক্তারকে স্থানীয় এক যুবক হিমু ডালির কু-প্রস্তাবে রাজি না হওয়ায় বিরুদ্ধে প্রকাশ্যে ধর্ষনের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

এই ঘটনায় প্রবাসী স্ত্রী রাবেয়া আক্তার জীবনে নিরাপত্তার জন্য গতকাল বৃহস্পতিবার দুপুরে কচুয়া থানা লিখিত অভিযোগ দায়ের করেন।

লিখিত অভিযোগ সূত্রে বাদী প্রবাসী স্ত্রী রাবেয়া আক্তার বলেন, গত বুধবার সন্ধ্যায় মাঝিগাছা উচ্চ বিদ্যালয় সংলগ্ন জাহিদ ডাক্তার এর ফার্মেসী থেকে ঔষধ নিয়া বাড়ী ফেরার পথে হিমু ডালির পূর্বের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় প্রকাশ্যে ধর্ষনের হুমকি দেন।
তিনি বলেন,আমার প্রথম স্বামী ২০০৩ সালে মৃত্যুবরণ করেন। ওই ঘরে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। পারিববারিক ভাবে প্রবাসী মোঃ ইসমাইল গাজীর ২০২৪ সালের জুন মাসে শরিয়াহ মোতাবেক সামাজিক ভাবে বিবাহ হয়।

আমার বর্তমান স্বামী মালয়েশিয়া প্রবাসী। আমি আমার ১ম সংসারের সন্তানদের নিয়া আমার পূর্বের স্বামীর বাড়ীর বসবাস করি। আমি আমার সন্তানদের নিয়া আমার পূর্বের স্বামীর বাড়ীতে বসবাস করার কারনে বিবাদী আমাকে বিভিন্ন ভাবে আমাকে হুমকি প্রদান করে আসছে। ওই সরলতার সুযোগ নিয়ে অসহায় পেয়ে আমাকে কুপ্রস্তাব প্রদান করে।

আমি বিবাদীর কুপ্রস্তাবে রাজি না হওয়ায় আমাকে হুমকি দিয়া বলে আমি বিবাদীর কথায় রাজী না হইলে আমার ছেলে ১নং সাক্ষীকে এবং নাবালিকা মেয়েকে ক্ষতিসাধন করবে বলিয়া হুমকি প্রদান করে। আমার শিশু কন্যা মাহিয়া (৯) স্কুলে আসা যাওয়ার পথে উত্যক্ত করা সহ ভয়ভীতি প্রদান করে এবং আমার ছেলেকে কয়েকবার মারধর করেন।

বিবাদী হিমু ডালি ইতিপূর্বে মাঝিগালা এলাকায় একজন মেয়েকে ধর্ষন করেছে। যাহা স্থানীয় লোকজন অবগত। বিবাদীর ভয়ে কেই কিছু বলতে সাহস পায় না। আমি বিবাদীর কর্মকান্ডের প্রতিবাদ করায় বিবাদী আমাকে হুমকি দিয়া বলে যে, তাহার ব্যাপারে কোন প্রতিবাদ করলে আমাকেও ধর্ষন করবে বলিয়া হুমকি প্রদান করে। এই কর্মকান্ড থেকে রক্ষা পেতে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। বিবাদী হিমু ডালি যে কোন সময় আমার যে কোন ধরনের ক্ষতি সাধন করতে পারে। উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে নিরাপত্তা ও ন্যায়বিচার দাবি করছি।

সম্পর্কিত খবর