
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বড় শাহতলী গ্রামের মিজি বাড়ি নিবাসী মরহুম আব্দুল হাকিম মিজি’র ২য় ছেলে মো: আবুল খায়ের মিজি ইন্তেকাল করেছেন। (ইন্না…রাজিউন)।
গতকাল ২৯অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ৫টায় ঢাকা হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৫৮বছর। তিনি মৃত্যুকালে মা, স্ত্রী, ৩ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাযার নামাজ গতকাল ২৯অক্টোবর বাদ আসর মরহুমের নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে ইমামতি করেন মরহুমের নাতি হাফেজ মো: রাতুল। জানাযা শেষে মরহুমকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাযার নামাজে অংশগ্রহন করেন শাহতলী কামিল মাদরাসার সহকারি অধ্যাপক মাওলানা এমদাদ উল্ল্যাহ, সিনিয়র মৌলভী মাওলানা মিজানুর রহমান, সহকারি শিক্ষক মাওলানা বাহাউদ্দিন, সহকারি শিক্ষক মাওলানা আব্দুল হালিম গাজী, বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন বিডিআর, ছালাম বাঙ্গালী,
২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: দিদার হোসেন মিজি,
৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: জাহাঙ্গীর খান, সাধারণ সম্পাদক মো: আব্দুল আজিজ মিজি, ৪নং ওয়ার্ডের সাবেক মেম্বার মো:শফিক কারী, বর্তমান মেম্বার মো: বিল্লাল হোসেন খান,সমাজসেবক আব্দুর রব মাষ্টার,
শাহমাহমুদপুর ইউনিয়ন যুব দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো: মজিব কারী, ৪নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক মো: রিপন মিজি, সাংগঠনিক সম্পাদক মো: জরুল হক নুরু গাজী, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: নজরুল ইসলাম মিজি, ভাটেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: ইব্রাহিম মিজি, স্টেশন মসজিদের ইমাম হাফেজ মাওলানা ইব্রাহিম, বাকিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো: সুমন, স্থানীয় শ্যামা মিজি, মরহুমের বড় ভাই মোঃ তাহের মিজি, সেঝো ভাই মো: কালাম মিজি, মরহুমের বড় ছেলে নোমান মিজি, ছোট ছেলে রাহাত মিজি, স্থানীয় মো: ইকবাল খান, দেলু মিজি, মরহুমের ভাতিজা মো: তারেক মিজি, ওহাব খান বাড়ি জামে মসজিদের ইমাম হাফেজ শহিদুল্লাহ, বাবুল কারীসহ মুসল্লীগন।
এদিকে, মরহুমের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির সভাপতি ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।



