ফরিদগঞ্জে বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

চাঁদপুর খবর রিপোর্ট: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন শারদীয় দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান।

মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) জেলা প্রশাসক উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি, নিরাপত্তাব্যবস্থা এবং পূজার আয়োজন সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার এস. এম. এন জামিউল হিকমা,ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: মেহেদী হাসান মানিক, ফরিদগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) এবং পূজা উদযাপন কমিটির সদস্যরা। এ সময় পূজামণ্ডপগুলোর সার্বিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন জেলা প্রশাসক। শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে প্রশাসন ও পূজা উদযাপন কমিটির সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

সম্পর্কিত খবর