শাহরাস্তিতে ছাত্রলীগের মিছিলের ভিডিও মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল

স্টাফ রিপোর্টারঃ চাঁদপুরের শাহরাস্তিতে সাবেক পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্নকে স্বাগত জানিয়ে এবং সাবেক শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনিসহ সকল রাজনৈতিক নেতৃবৃন্দের মুক্তির দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এই নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সমালোচনার ঝড় বহিছে।

মঙ্গলবার (২০ অক্টোরর) দুপুর থেকে মিছিলের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। আওয়ামী লীগ ও ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী ভিডিওটি নিজেদের ফেসবুক আইডিতে শেয়ার করেন। বিভিন্ন সূত্রে জানা গেছে, ছাত্রলীগ নেতা সাজাদ হোসেন সুজনের নেতৃত্বে ২০ আগস্ট মঙ্গলবার ভোরে মুদাফফরগঞ্জ-চিতোষী সড়কে মিছিলটি বের করা হয়। পরে সুজন দুপুরে নিজের ফেসবুক আইডি থেকে মিছিলের ভিডিওটি পোস্ট করেন। ভিডিওটি মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হয়ে পড়ে।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর আওয়ামী লীগ ও ছাত্রলীগের বেশ কয়েকজন নেতা সুজনকে স্বাগত জানিয়ে সেটি শেয়ার করেন। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহলে নানা আলোচনা সমালোচনা চলছে।

অপরদিকে শাহরাস্তি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন জানান, লাকসাম, মনোহরগঞ্জ ও শাহরাস্তি উপজেলার সীমান্তবর্তী এলাকায় সকালে মিছিলটি অনুষ্ঠিত হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা প্রহণের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলা হয়েছে।

শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মাহবুবুর রহমান জানান, মিছিলের ভিডিওর লিংকটি পেয়েছি। তিনি ধারণা করেন মিছিলটি আগেই অনুষ্ঠিত হয়েছে।

২০ আগস্ট মঙ্গলবার শুধু ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়েছে।
তিনি আরো জানান,শাহরাস্তি উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী চন্ডিপুর এলাকায় মিছিলটি বের করা হয়ে থাকতে পারে। দুর্গাপূজার নিরাপত্তা কর্মসুচিতে পুলিশ ব্যস্ত থাকার সুযোগ নিয়ে মিছিলটি করা হয়ে থাকতে পারে বলেও ধারণা করা হচ্ছে। বিস্তারিত তথ্য সংগ্রহ করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

সম্পর্কিত খবর