
স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলা পরিষদ প্রশাসক এ কে এম সলিম উল্যা সেলিম বলেছেন, আমাদের মধ্যে কোনো বৈষম্য নেই, আপনারা নির্বিঘ্নে পূজা উদযাপন করেন।
তিনি গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মতলব বাজারে মতলব শ্রী শ্রী জগন্নাথ দেবের দূর্গাপূজা মন্দির পরিদর্শন শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়েছেন সংখ্যা লঘু বলা যাবে না। আমরা সবাই এক। বাংলাদেশ আমাদের সকলের। এখানে বৈষম্য থাকবে না।
তিনি বলেন আমি আপনাদের সেবক। এমপি সাহেবরা আমাকে দায়িত্ব দিয়েছেন। আমি আপনাদের জন্য কাজ করি। এ উৎসব সার্বজনীন উৎসবেযেনো পরিনত হয়।যারা নির্বাচনে বিএনপি প্রতিপক্ষ ছিলো তারা এখন হিন্দু ধর্মের প্রতিপক্ষ। আবাহকাল থেকে হিন্দু ,ইসলাম ধর্ম সহ সকল ধর্মের সাথে মিলে মিশে বসবাস করে আসছে। এটা একটা বিশাল উদাহরণ। সরকার পতনে আপনাদের ভূমিকা অপরিসীম।
হিন্দু সম্প্রদায়ের আশির্বাদে তারেক রহমান প্রধানমন্ত্রী, জালাল উদ্দিন আহমেদ ও শেখ ফরিদ আহমেদ মানিক এমপি হয়েছেন। তারা আপনাদের দূর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন ।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ সেলিমুছ সালাম, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এডঃ মনিরা বেগম, মতলব দক্ষিণ বিএনপির সভাপতি এনামুল হক বাদল প্রমুখ। এর আগে প্রশাসক জেলা পরিষদের মতলব ডাকবাংলোর উন্নয়ন কাজ পরিদর্শন করেন। এছাড়াও মতলবের আঃ রশিদ ক্লাবের আলোচনা সভায় অংশ নেন।




