সরকারদলীয় সভায় জামায়াত-শিবিরের অবাধ কার্যক্রম নিয়ে বক্তব্য রাখলেন মানিক এমপি

চাঁদপুর খবর রিপোর্ট: প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের (এমপি) সভা রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সদস্যদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারদলীয় এক গুরুত্বপূর্ণ সভায় বক্তব্য রেখেছেন চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।

সভায় তিনি জামায়াত-শিবিরের অবাধ কার্যক্রমের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরে এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট বিভিন্ন দিক তুলে ধরে পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের গুরুত্বের ওপর আলোকপাত করেন। সভায় শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানান।

তাঁর বক্তব্যে এ-সংক্রান্ত বিষয়গুলো যথাযথভাবে পর্যালোচনা এবং প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের বিষয়টি গুরুত্ব পায়। চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য হিসেবে শেখ ফরিদ আহম্মেদ মানিকের এ বক্তব্যে সংশ্লিষ্ট বিষয়ে তাঁর অবস্থান ও উদ্বেগের বিষয়টি উঠে আসে। সংগ্রহ: শাওন পাটওয়ারী সাধারণ সম্পাদক চাঁদপুর জেলা ফটোজানালিষ্ট এসোসিয়েশন এর ফেসবুক আইডি থেকে ।

সম্পর্কিত খবর