আসন্ন মৈশাদী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে মনিরুজ্জামান মানিক

চাঁদপুর খবর রির্পোট: আসন্ন চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে বিএনপির স্থানীয় রাজনীতির মাঠ ও সাধারণ ভোটারদের মাঝে জোর গুঞ্জন ও আলোচনা রয়েছে সদর উপজেলা বিএনপির সহসভাপতি মৈশাদী ইউনিয়নের সাবেক শ্রেষ্ট সফল চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক । মাঠ পযায়ে জনমত জরিপে দেখা গেছে, চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন মনিরুজ্জামান মানিক ।

এবার চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দলমত নির্বিশেষে স্থানীয় নেতাকর্মী, জনগণের ও সমর্থকদের মাঝে ব্যাপক আলোচনায় রয়েছেন সাবেক সফল চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক। নেতাকর্মী ও ভোটারদের আস্থার জায়গা মোহাম্মদ মনিরুজ্জামান মানিক ।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোহাম্মদ মনিরুজ্জামান মানিক মৈশাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে ডিজিটাল সেবার প্রসার, রাস্তাঘাটের উন্নয়ন এবং বিভিন্ন সামাজিক ও জনসেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর মেয়াদে সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়ার উদ্যোগগুলোর কারণে মৈশাদীবাসীর মাঝে তাঁর একটি ইতিবাচক ভাবমূর্তি তৈরি হয়েছে। তাই মৈশাদী ইউনিয়নবাসি মোহাম্মদ মনিরুজ্জামান মানিককে চেয়ারম্যান হিসেবে চায়।

নির্বাচনী এলাকা ঘুরে দেখা যায়, বর্তমান নির্বাচনকে সামনে রেখে স্থানীয় নেতাকর্মী, সমর্থকগন ও সাধারণ জনগন বিভিন্ন এলাকায় গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাঁর প্রার্থী হওয়ার বিষয়টি বেশ গুরুত্ব পাচ্ছে। মনিরুজ্জামান মানিকের নিয়ে ভোটারদের দাবি, অতীতের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং সর্বস্তরের মানুষের সাথে সুসম্পর্কের কারণে আগামী নির্বাচনেও তিনি জনপ্রিয়তার দৌড়ে এগিয়ে রয়েছেন।

সম্পর্কিত খবর