নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রি : চাঁদপুরে দু’প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুর খবর রিপোর্ট: চাঁদপুরে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে গ্যাস বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে জেলা প্রশাসনের পক্ষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হুদা।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। অভিযানে সার্বিক সহযোগিতা করেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), চাঁদপুর জেলা শাখার সদস্য মোহাম্মদ বিপ্লব সরকার এবং পুলিশের একটি চৌকস দল।

অভিযান সংশ্লিষ্টরা জানান, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের নির্ধারিত মূল্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। ভোক্তাদের স্বার্থ রক্ষায় জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত খবর