
গোলাম সারওয়ার সেলিম : মতলব বাজার বনিক ও জনকল্যান সমিতির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন।
গত ১১ অক্টোবর বিকেলে মতলব কমিউনিটি সেন্টারে এ শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, সমিতির নবনির্বাচিত সভাপতি মজিবুর রহমান সরকার। এ সময় সাধারন সম্পাদক ফয়সাল সরকার,সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সবুজসহ সকল নির্বাচিত প্রতিনিধি, মতলব প্রেসক্লাবের আহবায়ক আমির খসরু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম সারওয়ার সেলিমসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সভাপতি মজিবুর রহমান সরকার বলেন, ব্যবসায়ীদের এ সংগঠনের নির্বাচন সুষ্ঠু সুন্দরভাবে সম্পন্ন করায় জন্য স্থানীয় এমপি ড. জালাল উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম ইশমাম,নির্বাচন পরিচালনা কমিটির সদস্য উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল, সদস্য পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার, অপর সদস্য পৌর বিএনপির সাবেক আহবায়ক শাহ গিয়াস, প্রধান নির্বাচন কমিশন জেলা সমাজসেবা কর্মকর্তা টিটু চন্দ্র ধর, কমিশনার যুব উন্নয়ন কর্মকর্তা মো. মহসিন, কমিশনার উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আসলাম, সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।




